ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জের চান্দাইকোনার ২৩ পূজামণ্ডপে বাদশা ফাহাদ, দিলেন শারদীয় শুভেচ্ছা উপহার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১২:৫৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নের ২৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা ফাহাদ আব্বাসী। দুই দিন ধরে এসব মণ্ডপ পরিদর্শন করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থসহায়তা দেন।

রোববার (১৮ অক্টোবর) প্রথম দিনে ইউনিয়নের ১৩টি এবং সোমবার (১৯ অক্টোবর) দ্বিতীয় দিনে আরও ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাদশা ফাহাদ। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে বাদশা ফাহাদ আব্বাসী বলেন, গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছি। সামর্থ্য অনুযায়ী পূজা উদযাপনে সহযোগিতা করেছি। তাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমি গভীরভাবে অনুপ্রাণিত।

তিনি আরও বলেন, দল-মত ও ধর্মের ভিন্নতা থাকলেও আমরা সবাই বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান্দাইকোনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. বুলবুল ইসলাম, সদস্য সচিব এসএম শাহাদাৎ ইসলাম, সদস্য মো. সবুজ আহমেদ, মো. রিপন আহমেদ, জাহিদ সরকার ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ফাহিম মুনতাসীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার ফারাজী, চান্দাইকোনা ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এসএম মোবারক হোসেন হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল-আমিন, ছাত্রনেতা সিফাতুল্লাহ শেখ রাফিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নে মোট ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনে সবগুলো মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা ফাহাদ আব্বাসী।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ