ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদকে চান নেতাকর্মীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১২:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে দেখতে চান দলটির নেতাকর্মীদের একটি অংশ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও দলের দুঃসময়ে ভূমিকার কথা তুলে ধরে তাঁর অনুসারীরা এ দাবি জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি, রায়গঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে নেতাকর্মীদের দাবি।

সমর্থকদের ভাষ্য, দলের বিভিন্ন সংকটময় সময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। দলীয় কার্যালয়ে নিয়মিত সময় দেওয়া, নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি জুলাই আন্দোলনেও নেতাকর্মীদের মাঠে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন তিনি।

রাজনৈতিক জীবনে আবুল কালাম আজাদকে বিভিন্ন মামলা ও কারাভোগের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও তাঁর অনুসারীরা জানান। তাঁদের দাবি, তাঁর বিরুদ্ধে তিনটি বিস্ফোরক, একটি পুলিশকে মারধর এবং একটি আওয়ামী লীগ নেতাকর্মীকে মারধরের মামলা রয়েছে। এসব মামলায় তিনি প্রায় দুই মাস কারাভোগ ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।

এ ছাড়া এলাকায় তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবেও পরিচিত বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীদের একটি অংশের দাবি, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ এবং দুঃসময়ে সক্রিয় ভূমিকার বিবেচনায় আবুল কালাম আজাদকে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

তাঁদের প্রত্যাশা, দলের তৃণমূলের মতামত ও রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্ধারণে আবুল কালাম আজাদের বিষয়টি বিবেচনা করা হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ