ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিদায়ের সুরে বিষাদময় বিজয়া দশমী, কৈলাশে ফিরছেন দেবী দুর্গা


পল্লব চক্রবর্তী, নাসিরনগর photo পল্লব চক্রবর্তী, নাসিরনগর
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৪

আজ বিজয়া দশমী। পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে মর্ত্যলোক ছেড়ে কৈলাশে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। আনন্দ, উৎসব আর ভক্তির আবহ পেরিয়ে এবার চারদিকে বিষাদের সুর। ঢাকের তালে, শঙ্খধ্বনিতে আর উলুধ্বনির মধ্য দিয়ে যে উৎসবের সূচনা হয়েছিল, আজ তা রূপ নিচ্ছে বিদায়ের আবেগে।

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার গমন নৌকায়। প্রচলিত ধর্মীয় বিশ্বাসে নৌকায় গমন ধন-ধান্য ও শস্য-সম্পদে পৃথিবী পরিপূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করে। তাই দেবীর বিদায়বেলায় ভক্তদের চোখে জল থাকলেও মনে রয়েছে আগামী দিনের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা।

এর আগে গতকাল মহা নবমীর পূজা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ছিল পূজা-অর্চনা, চণ্ডীপাঠ ও নানা ধর্মীয় আয়োজন। ভক্তদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কোথাও মহাপ্রসাদ বিতরণ, কোথাও ধামাইল নৃত্য, আবার কোথাও ধুনুচি নাচের ছন্দে মাতোয়ারা হন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবের আনন্দে দিনটি কাটে পূজার্থীদের।

কিন্তু আজকের চিত্রটা ভিন্ন। বিজয়া দশমীতে মন্দিরে মন্দিরে ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে উৎসবের আমেজ। নেই আগের মতো আলোকসজ্জার ঝলকানি, নেই আনন্দ-উল্লাসের সেই কোলাহল। চারদিকে যেন এক নীরব বিষাদের আবহ। দেবীর বিদায়কে ঘিরে ভক্তদের মনে জমেছে বিচ্ছেদের বেদনা। সিঁদুর খেলা, প্রণাম ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন অনেকে। আবার প্রতিমা বিসর্জনের মুহূর্তে অনেকের চোখই অশ্রুসজল হয়ে উঠছে।

দেবী দুর্গার আগমন যেমন ভক্তদের মনে জাগিয়েছিল নতুন আশা, শক্তি ও সাহসের সঞ্চার, তেমনি তাঁর বিদায়ও রেখে যাচ্ছে এক গভীর আবেগের ছাপ। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার যে বার্তা দুর্গোৎসব বহন করে, বিজয়া দশমীর মধ্য দিয়ে সেই বার্তাই নতুন করে স্মরণ করছেন ভক্তরা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের সমাপ্তি ঘটলেও দুর্গাপূজার আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের হৃদয়ে থেকে যাবে। দেবীর কাছে সবার একটাই প্রার্থনা—পৃথিবী থেকে দূর হোক অশুভ শক্তি, দূর হোক হিংসা-বিদ্বেষ; সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন।

বিষাদের সুরে আজ বিদায় নিচ্ছেন উমা। অপেক্ষা আবারও একটি বছরের—আবারও ঢাকের বাদ্যি বাজবে, আলোকসজ্জায় সেজে উঠবে মন্দির, আর মর্ত্যে ফিরে আসবেন মা দুর্গা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ