ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি কতৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
"মুখস্ত নির্ভর শিক্ষাব্যবস্থাই শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের বাধা" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ডামুড্যা উপজেলার খোদাবক্স মেমোরিয়াল লাইব্রেরির হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিতর্ক দক্ষতা তুলে ধরে।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো: সেকান্দার আলী,হাবিবউল্লাহ, আবু রায়হান, ইফতে খাইরুল আলম,মাসুদুর রহমান,শরীয়তপুর ডিবেটিং সোসাইটির সভাপতি সাদ সাইফি,ডিবেটার্স কমিউনিটি অব বাংলাদেশ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিয়াম বিতার্কিক শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেনট কলেজ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ, মতপ্রকাশের সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর
মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই
পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন
শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার
উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান
বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস