ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। তিনি পৌর সভার মেয়র পদ প্রার্থী। 
মঙ্গলবার ২০ অক্টোবর রাতে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
 পাশাপাশি তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসব মূখর পরিবেশের খোঁজখবর নেন।
 পূজামণ্ডপের দায়িত্বে থাকা নেতাদের হাতে ব্যক্তিগত নগদ আর্থিক অনুদান তুলে দেন।

বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সব সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারে। আমরা সব সময় আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু বলেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন, 
সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা হাত ভবিষ্যতেও অব্যাহত রাখবো। 
আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস কে বিএনপির প্রার্থী হিসাবে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসিবুর হাসান হাসিব বলেন,বিএনপি সরকার আপনাদের চাহিদার চেয়েও একশত কোটি টাকা বেশি অনুদান দিয়েছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনাদের নিরাপত্তার পাশে আছি, যদি কোন অপ্রিতিকর ঘটনা ঘটে তাহলে আমাদের মোবাইল নম্বর দেওয়া আছে জানাবেন, আমরা দ্রুত চলে আসবো,তিনি এ সময় বিভিন্ন পুজা কমিটির সদস্য নিকট নিজ অর্থ সহায়তা করেন।

এ সময় পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষকদের সাধারণ সম্পাদক আরব আলী,উপজেলা শ্রমিকদলের সভাপতি বেলায়েত হোসেন, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও বিএনপি নেতা বাচ্চু, লেয়াকত, নজরুল,  মোঃ মাহামুদ মিয়া, সহ সভাপতি, আলফাডাঙ্গা পৌর ছাত্রদল শাখা,  উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়া সহ অনেকে।

এমএসএম / এমএসএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার

উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান

বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি কতৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত