ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৮

​বাগেরহাটের শরণখোলায় আলোচিত গৃহবধূ শান্তা আক্তার জুঁইয়ের (৩০) রহস্যজনক মৃত্যু ও আত্মহত্যায় প্ররোচনার মামলার একমাত্র এজাহারভুক্ত প্রধান আসামি মাসুদ খানকে (৩৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী SRB-6 খুলনা ।

​মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ও রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ খান শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুঁই শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার কুয়েত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। তাঁদের দাম্পত্য জীবনে ১১ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আনোয়ার হোসেন প্রবাসে থাকা অবস্থায় প্রতিবেশী মাসুদ খানের সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ​অভিযোগ রয়েছে, গত ৫ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে জুঁইকে নিজ বাড়ি থেকে নিয়ে যান মাসুদ। এরপর শরণখোলার কদমতলা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা বসবাস শুরু করেন। কিছুদিন পর মাসুদ তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় জুঁইয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত ১৭ অক্টোবর রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে জুঁই আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুঁইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ​চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই আসামি মাসুদ খান এলাকা ছেড়ে পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ ও ছায়া তদন্তকারী সংস্থা আসামিকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক গোয়েন্দা প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি এলাকা থেকে মাসুদ খানকে আটক করে এসআরবি আভিযানিক দল।

​এ ঘটনায় নিহতের মা শামসুন্নাহার রুনু বাদী হয়ে শরণখোলা থানায় মাসুদ খানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা পরিচালনার জন্য শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার

উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান

বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি কতৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত