পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন
ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহ বলেছেন, মৌলবাদী ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সনাতনী সম্প্রদায়ের মানুষ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে।
২০ অক্টোবর (মঙ্গলবার) রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতনী পরিবারের সদস্যদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
গাজী সিরাজ উল্লাহ বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই দেশের নাগরিক। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ, এখানে প্রত্যেকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সৌহার্দ্য সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে, তাঁকে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে রাতে গাজী সিরাজ উল্লাহ পটিয়ার বড়লিয়া, বাড়ৈকাড়া ও কর্তালাসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতনী পরিবারের সদস্যদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল বশর সওদাগর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল শুক্কুর, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী ও বশির আহমেদ, বিএনপি নেতা মোহাম্মদ খোকন শাহ, মো. সালাম চৌধুরী, গাজী মোহাম্মদ সেলিম উল্লাহ, মোহাম্মদ ইদ্রিস, সিরাজুল মুস্তাফা, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আলী আকবর চৌধুরী সেলিম, গাজী মোহাম্মদ সাফায়েত উল্লাহ সাদনান ও গাজী রুবায়েত উল্লাহ সাদমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর
মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই
পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন
শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার
উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান
বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস