ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মদ (৩৯) নামের এক ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নুর মোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের খামার গ্রামের মেসার্স সাহা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় ‘নয়ন টেলিকম স্টোর’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। সেখানে মুদী দোকানের পাশাপাশি তিনি বিকাশ ও রকেটের এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে দোকানের ব্যবসায়িক কার্যক্রম শেষে বাড়ি ফিরতে দেরি করেন নুর মোহাম্মদ। তাঁর বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর মা বাড়ির গেটের বাইরে বের হয়ে খোঁজ নিতে গিয়ে বাড়ির কাছের রাস্তায় তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নুর মোহাম্মদের মাথা ও হাঁটুতে আঘাত করে। পরে তাঁর কাছে থাকা সারাদিনের ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাঁকে আহত অবস্থায় বাড়ির সামনের এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম চিকিৎসাধীন নূর মোহাম্মদ কে দেখতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। এবং তিনি তার চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোজ খবর নেন। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ এবং হামলার পেছনের কারণ  এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশে অভিযোগ দায়ের ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ।

এমএসএম / এমএসএম

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার

উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান

বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস

ডামুড্যায় খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি কতৃক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত