মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা, কোড়ালিয়া ও সূর্যমুখী এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে নদী থেকে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মা ইলিশ এতিম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মনপুরা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দ করা মা ইলিশ এতিম ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় জব্দ করা ৫ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে নদীতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
এমএসএম / এমএসএম
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ
সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর
মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই
পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন
শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার
উজিরপুরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এমপি সান্টু
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক সোহেলের মৃত্যু: অনিশ্চিত ভবিষ্যতের মুখে দুই শিক্ষার্থী সন্তান
বাঁশের কঞ্চির বেড়া আর ছিদ্র টিনের চাল: আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র প্রার্থী বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস