ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:৫০

সিলেটের কানাইঘাটে ছুরিকাঘাতে শাহাব উদ্দিন (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।
তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে গাড়িতে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শাহাব উদ্দিনের বিরোধ হয়। এ নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এমএসএম / এমএসএম

প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক হলেন রাকিব

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

পটিয়ায় ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান উধাও, অচেতন অবস্থায় উদ্ধার চালক

রহমতপুর ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হতে চান যুবদল নেতা আরিফ হোসেন ওমর

ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লার আর্থিক সহায়তার চেক প্রদান

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সিলেটে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধে অটোরিকশাচালক খুন

কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

পটিয়ায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহর পূজামন্ডপ পরিদর্শন

শরণখোলায় জুই আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি মাসুদ গ্রেপ্তার