ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রহমতপুর ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী হতে চান যুবদল নেতা আরিফ হোসেন ওমর


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ২:৪২

আসন্ন ৫ নং রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষুদ্রকাঠী এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রহমতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন ওমর। স্থানীয় মানুষের পাশে থেকে জনসেবা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।

স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে আরিফ হোসেন ওমর ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করতে চান। তাঁর প্রত্যাশা, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ক্ষুদ্রকাঠী ৫ নম্বর ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করবেন।

সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মো. আরিফ হোসেন ওমর বলেন, “আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি চাই, ক্ষুদ্রকাঠী ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করুক। বয়োজ্যেষ্ঠদের যথাযথ সম্মান, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার রাস্তাঘাটসহ জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে আমি সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব।”

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব তাঁর কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; বরং এটি মানুষের প্রতি দায়িত্ব ও আমানত। তাই জনগণের সমর্থন পেলে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি।

এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন যুবদল নেতা মো. আরিফ হোসেন ওমর।

জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারই হোক তাঁর নির্বাচনী পথচলার মূল শক্তি।

এমএসএম / এমএসএম

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটায় দুই ব্যক্তিকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে সালিসের নামে যুবককে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্যের মারধরের অভিযোগ

প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক হলেন রাকিব

নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

পটিয়ায় ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান উধাও, অচেতন অবস্থায় উদ্ধার চালক