পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও শাড়ি কাপড় বিতরণ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার ও হিন্দু গ্রামের পূজামণ্ডপেও এসব উপহার তুলে দেওয়া হয়।
প্রতিটি মণ্ডপে দেওয়া হয় ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং ১০টি করে শাড়ি।
এ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার।
এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গাবালী উপজেলার আরও চারটি পূজামণ্ডপে একইভাবে আর্থিক অনুদান ও শাড়ি কাপড় বিতরণ করা হয়। সব মিলিয়ে উপজেলার ছয়টি মণ্ডপে এসব উপহার দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা