ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ৩:৫৯

রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (এসইএলপি) কর্মসূচির আওতায় পরিচালিত ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র অধিকারবঞ্চিত ও নির্যাতিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সম্পূর্ণ বিনামূল্যে আইনি সেবা, মানবিক আচরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মিটিয়ে শতাধিক নারীর সংসারে যেমন ফিরিয়ে আনা হয়েছে শান্তি, তেমনি অর্ধশতাধিক নারী আদায় করতে পেরেছেন তাঁদের ন্যায্য দেনমোহর ও ভরণপোষণের প্রায় ৬৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে মোট ২২০ জন ভুক্তভোগী সরাসরি আইনি সহায়তা গ্রহণ করেছেন। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে শতাধিক নারী ভুল-বোঝাবুঝি ও পারিবারিক কলহের অবসান ঘটিয়ে পুনরায় স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে গেছেন। অন্যদিকে চরম নির্যাতন ও অবহেলার শিকার হয়ে যেসব নারী সম্মানজনকভাবে বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তাঁদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে কেন্দ্রটি। এমন অর্ধশতাধিক নারী তাঁদের দেনমোহর ও ভরণপোষণ বাবদ মোট ৬৮ লাখ টাকা বুঝে পেয়ে নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।

শুধু আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তিতেই সীমাবদ্ধ না থেকে কেন্দ্রটি ভুক্তভোগীদের মানসিক সাহস জোগানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনা এবং আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রেও সক্রিয় রয়েছে। থানা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ ও শিক্ষক সমাজের নেতৃবৃন্দ ব্র্যাকের এই তৃণমূলমুখী আইনি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা আদালতের দ্বারস্থ হতে পারতেন না, তাঁদের জন্য এ কেন্দ্রটি আস্থার শেষ ঠিকানা হয়ে উঠেছে।

এ কার্যক্রমের সাফল্যের পেছনে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মো. মোমিনুল ইসলামের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিশেষ ভূমিকা রাখছে। অভিযোগ গ্রহণ, উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা, নিরপেক্ষ কাউন্সেলিং এবং সমঝোতার পরিবেশ তৈরির মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আস্থা অর্জন করেছেন। আদালতের বাইরে শান্তিপূর্ণ সমাধান এবং নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বাঘায় ব্র্যাকের এই মানবিক প্রয়াস তৃণমূল সমাজে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ