ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ৪:০

সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় তেঁতুলিয়া উপজেলা সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে তেঁতুলিয়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন। এসময় সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী। 
প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।

সেমিনারে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা, সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে সমন্বয় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা, আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি নৈতিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে ডিউটি ডক্টর ও প্রফেশনাল নার্স না থাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।