ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ৪:২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের পুকুরে ডুবে আকরাম ও এমরান নামের দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। দুই বছর বয়সী দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আকরাম ও এমরান ওই গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে এক ভাই পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও পানিতে নামে। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। দুই শিশুকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্থানীয় বাসিন্দারাও।

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ