ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ৪:৩

শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপূজার নবমীতে তাঁরা পৌরসভা ও উপজেলার বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে এনসিপি নেতারা পূজার সার্বিক আয়োজন ও পরিবেশের খোঁজখবর নেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

এ সময় এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবদুর রশিদ, সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মনছুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরফাতুর রহমান, জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, সদস্যসচিব আবু উবায়দাসহ এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে নেতারা পৌরসদরের থানার মোড়, গৌরাঙ্গ নিকেতন, কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন এবং চক্রশালা মিলন ক্লাব আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ