ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ৪:৪

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খাসপাড়া মোড়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ফুলবাগচালা ইউনিয়নের ববি বেগম ও তাঁর স্বামী শেখ ফরিদ, মুশুদ্দি ইউনিয়নের ইমান আলীর ছেলে মনিরুজ্জামান মনির (মনির হোসেন), ধনবাড়ী আমবাগান এলাকার বেলাল হোসেনের মেয়ে বেলী বেগম এবং কয়াপাড়া এলাকার রাজ্জাকের ছেলে রিমন। আহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ধনবাড়ী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আহত মনিরুজ্জামান মনিরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি (নম্বর: ২৩-০৮৩৯) জব্দ করেছে পুলিশ।

এদিকে, খাসপাড়া মোড়ে বারবার দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মো. আসরাফুজ্জামান বলেন, ‘ধনবাড়ী খাসপাড়া মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায়ও একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে এখানে একটি গোলচত্বর নির্মাণ করা অত্যন্ত জরুরি।’

এমএসএম / এমএসএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ