উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নৃশংস হত্যা কান্ড নিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর বেলা ১২ টায় উলিপুর থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিরিক্ত দায়িত্ব উলিপুর সার্কেল) মোঃ মাসুদ রানা।
তিনি প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যে জানান, জেলার উলিপুর থানার পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে ২৪ ঘন্টার কম সময়ে ক্লুলেস নৃশংস হত্যা কান্ড মামলার মূল রহস্য উদঘাটন করেছে। ঘটনার সাথে সরাসরি জড়িত মূল আসামিকে গ্রেফতার সহ হত্যা কান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করে। এসময় উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টা হতে ২০ অক্টোবর রাত ২টার মধ্যে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর গ্রামে এ নৃশংস হত্যা কান্ড ঘটে। আসামী পক্ষের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ মোকছেদ আলী বাচ্চু (৭০) উলিপুরে ভাইয়ের বাড়ীতে বেড়াতে এসে ভাইয়ের নাতি মোঃ রায়হান কবীর রাব্বী(২০) এর হাতে নৃশংস ভাবে খুন হন। আসামী তাকে শুধু খুন করেনি। অপরাধ ঢাকার ও লাশ গুম করার জন্য মৃতদেহ থেকে দুই পা কেটে আলাদা করে একটি ট্রাভেলিং ব্যাগে লুকিয়ে রাখা হয় বলে জানানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পুত্র মোঃ আব্দুল মোতালেব বাদী হয়ে উলিপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এ ব্যাপারে উলিপুর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং -২৭, তারিখ -২০/১০/২০২৬ খ্রি. ধারা -৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (উলিপুর সার্কেলের দায়িত্ব প্রাপ্ত) মোঃ মাসুদ রানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। টিমটি অত্যন্ত নিখুঁতভাবে ঘটনার তদন্ত সাপেক্ষে চিরুনি অভিযান করে।আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ১২ ঘন্টার কম সময়ে চাঞ্চল্যকর এবং পরিকল্পিত এ হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটন করে ঘটনার মাস্টার মাউন্ড ও প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা আরো জানান, এই ঘৃণ্য হত্যা কান্ডের সাথে জড়িত অন্যান্য অজ্ঞাত নামা আসামীদের চিহ্নিত করণ এবং
গ্রেফতারের লক্ষ্যে উলিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই আসামীর বিরুদ্ধে তুরাগ থানায় একটি অপহরণের মামলা আছে। তিনি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এমএসএম / এমএসএম
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা