ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
স্বপ্ন ছিল ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমানোর। সেই স্বপ্ন পূরণের আশায় পাড়ি দিয়েছিলেন লিবিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপে পৌঁছানো হলো না হবিগঞ্জের নবীগঞ্জের মতব্বির হোসেনের (৪৫)। লিবিয়ার গানপুদা কারাগারে আটক থাকা অবস্থায় জটিল অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
মতব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বকতের ছেলে। তিনি হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই এবং তাঁর আপন ছোট বোনের স্বামী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবস্থান করছিলেন মতব্বির হোসেন। একপর্যায়ে তিনি লিবিয়ার গানপুদা কারাগারে আটক হন। সেখানে অবস্থানকালে তিনি জটিল অসুস্থতায় আক্রান্ত হলে তাঁকে দেশটির আলফা মিথিন হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মতব্বিরের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের পাশে দাঁড়াচ্ছেন।
এদিকে, মতব্বির হোসেনকে বিদেশে নেওয়ার সঙ্গে জড়িত দালালচক্রের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো মতব্বির হোসেনের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি বিদেশযাত্রার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এমএসএম / এমএসএম
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা