বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। একই সঙ্গে তিনি স্থানীয় অসহায় ও দুস্থ নারীদের হাতে বিজয়ার শুভেচ্ছা উপহার তুলে দেন।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আনন্দঘন শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘আবহমানকাল থেকেই বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও মতের মানুষের পারস্পরিক সম্প্রীতির লালনভূমি। এ দেশের সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নিজ নিজ উৎসব উদ্যাপন করে আসছেন।’ উৎসবের আনন্দ সর্বজনীন উল্লেখ করে তিনি বলেন, সমাজে সবার নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সবার। কোনো অপশক্তি যেন দেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে সেলিমুজ্জামান সেলিম এমপি এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে নতুন বস্ত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি
আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের
কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত