লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
এক এক করে ফুরিয়ে এলো দূর্গাপূজার উৎসবের দিনগুলো। কুমিল্লার লাকসাম উপজেলায় বুধবার (২১ অক্টোবর) বিকেলে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বিকেল থেকে পৌরশহরের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমাগুলো লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। নারী-পুরুষ, যুবক-যুবতী ঢাকের তালে তালে নেচে ও গালে সিদুর মেখে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার আয়োজনে জগন্নাথ দিঘীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা এএসপি সার্কেল সনদ বড়ুয়া, লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু সুভাষ বনিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখা সভাপতি রনজিত কুমার সাহা টাবলু, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি লোকজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সনজিত সাহা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, অমূল্য বনিক, সুবীর সাহা, নিটোল সাহা, প্রবীর সাহা, পার্থ রায় চৌধুরী, প্রতুল সাহা. নিমাই সাহা, সুমন সাহা, মিঠু সাহা প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার উপদেষ্টা বাবু সুভাষ বনিক ও সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু জানায়, এবছর সুন্দর ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌরসভা, থানা পুলিশ প্রশাসন তৎপরতা ছিল। ওনাদেও সহযোগিতায় উপজেলার প্রত্যেক পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। এবছর লাকসাম উপজেলায় সর্বমোট ৩৮টি পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রত্যেক পূজা মন্ডপের প্রতিমাগুলো লাকসাম জগন্নাথদিঘীতে বিসর্জন দেয়া হয়।
এমএসএম / এমএসএম
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি
আলীকদমে বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
তৃণমূলের রাজনীতি থেকে মগনামার নেতৃত্বের স্বপ্ন নুরুল ইসলামের
কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের পর মায়ের লাশ উদ্ধার:পরিবারকে আর্থিক সহায়তা
ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত