মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান
ভোলার মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র হাজীরহাট বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাজারের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে ব্যবসায়ীরা উপজেলা ওজোপাডিকো কার্যালয়ে অবস্থান নিয়ে আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।
এ সময় ব্যবসায়ীরা বলেন, হাজীরহাট বাজারে বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। তাই প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবি জানান তাঁরা।
ব্যবসায়ীদের অভিযোগ, বিদ্যুতের সংকটের কারণে বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তাঁরা।
এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী কে এম ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করব।’
তবে ব্যবসায়ীদের দাবি, বাজারের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন
কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন
নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান
রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন