ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ১:৩১
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোণায় সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন।
 
বুধবার (২১ অক্টোবর) সন্ধার পর থেকেই মধ্যরাত আড়াইটা পর্যন্ত চলে জেলার ১০টি উপজেলার ৫৪৯টি পূজামণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সিঁদুর খেলা, দেবী বরণ, আরতি ও শোভাযাত্রা শেষে মগরা নদী, কংস নদীসহ জেলার বিভিন্ন নদী ও পুকুরে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।
 
এরমধ্যে শ্রী শ্রী কালিবাড়ি মন্দির, নাগড়া শিববাড়ি মন্দির, শ্রী রামকৃষ্ণ আশ্রম, একতা সংঘ, লোকনাথ মন্দির যুব সংঘ, ধ্রুবতাঁরা সংঘ, সার্বজনীন পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপের ভক্তরা বিসর্জনে অংশগ্রহণ করে। 
 
বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল নারীদের ভিড়। ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে ভক্তরা। বিসর্জনকে কেন্দ্র করে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ছিল উৎসবের আমেজ। পরে “আসছে বছর, আবার হবে” এই স্লোগানে দেবীকে বিদায় জানানো হয়। 
 
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট ও জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার নেত্রকোণা জেলায় মোট ৫৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নেত্রকোণা সদরে ১৩৮টি, মোহনগঞ্জে ৭২টি, বারহাট্টায় ৫৫টি, কেন্দুয়ায় ৫৮টি, মদনে ৪৫টি, আটপাড়ায় ৩২টি, কলমাকান্দায় ৪৮টি, দুর্গাপুরে ৪১টি, পূর্বধলায় ৩৮টি এবং খালিয়াজুরীতে ২২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
 
শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আনসার ভিডিপি, ৩১- বিজিবি, এসআরবি-১৪ ও পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। 
 
নেত্রকোণা পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পূজা উদযাপনে
কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 
 
এ ব্যপারে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, “সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ নেত্রকোণা। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে ৫৪৯টি পূজা সম্পন্ন করতে পেরেছি।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

​দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান

রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন

বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ