দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন
ভোলার দৌলতখানে মসজিদের পাশের একটি সুপারি বাগান থেকে সাকিব (৩০) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই ওয়ার্ডের আজগর বাড়ির নুরনবী আজগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদের পাশের সুপারি বাগানে সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, লাশের পাশে একটি সুপারি ছড়া পড়ে ছিল এবং সাকিবের পায়ে সুপারি গাছে ওঠার স্পষ্ট দাগ দেখা গেছে। তবে লাশের ঠিক পাশেই মসজিদের ওয়াশরুমের ঝুলন্ত বৈদ্যুতিক তার ছিল। এছাড়া নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি অদূরে একটি নির্মাণাধীন দেয়ালের ওপর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থলের এমন পরিস্থিতি দেখে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি গাছ থেকে পড়ে দুর্ঘটনা, নাকি ঝুলন্ত তারের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, অথবা পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় তুমুল গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিহত সাকিব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যা নিয়ে জনমনে নানামুখী সন্দেহের দানা বাঁধছে।
তবে নিহতের বাবা নুরনবী আজগর সকল ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার ছেলে ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিল। পরে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। আমাদের কারো ওপর কোনো সন্দেহ বা অভিযোগ নেই।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, "খবর পেয়েই পুলিশের একটি দল নিয়ে এসআই জিয়াউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে মরদেহ উদ্ধারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন
কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাগেরহাটে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
দৌলতখানে সুপারি বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন
নেত্রকোণায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন ৫৪৯ মণ্ডপে
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওজোপাডিকো কার্যালয়ে হাজীরহাট বাজারের ব্যবসায়ীদের অবস্থান
রুপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত
সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি
লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
বিজয়া দশমীতে মুকসুদপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেলিমুজ্জামান এমপির শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ
Link Copied