ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব: পূজার আলোয় সম্প্রীতি ও মানবতার বন্ধন


হবিগঞ্জ প্রতিনিধি photo হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ২:১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ৪ নং  ওয়ার্ডের সাকুচাইল গ্রামের  মানব সেবায়  নব  প্রজন্ম পরিষদের উদ্যোগে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

দুর্গোৎসব শুধু দেবী দুর্গার আরাধনা নয়, এটি মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ। পূজার আলো, ভক্তির আবহ আর উৎসবের আনন্দের মধ্য দিয়ে এই আয়োজন যেন নতুন করে মনে করিয়ে দেয়—মানুষের পরিচয় সবার আগে মানুষ, আর মানবতার বন্ধন সব বিভেদের ঊর্ধ্বে।
সাকুচাইল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধাবিন্দু দাস, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাস এবং প্রধান উপদেষ্টা অনিল কান্ত সরকার , বিশ্ব দেব দাস, হরেন্দ্র সরকার, ডাঃ মনমোহন দেবনাথ,  আর ই বি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস, গ্রামের গণ্য মান্য ব্যক্তিবর্গ  সহ  সংশ্লিষ্টদের উদ্যোগে দুর্গোৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া  নবমী দিনে  উপস্হিত ছিলেন স্হানীয় প্রশাসন,  পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা, ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ জাবেদ,  আবুল খায়ের মেম্বার, চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ সেলিম। 
শারদীয় দুর্গোৎসবের অন্তর্নিহিত শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়। এই শিক্ষা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যায়, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রেরণাও জোগায়।
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যে ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। সাকুচাইলের দুর্গোৎসবও সেই সম্প্রীতির বার্তা বহন করে—যেখানে ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু শান্তি, ভালোবাসা ও সুন্দর সমাজের প্রত্যাশা সবার এক।
উৎসবের আনুষ্ঠানিকতা একসময় শেষ হয়ে যায়, নিভে আসে মণ্ডপের আলোকসজ্জা; কিন্তু মানুষের হৃদয়ে জেগে থাকা ভালোবাসা ও সম্প্রীতির আলো কখনো নিভে যাওয়ার নয়। সেই আলোয় আলোকিত হোক সাকুচাইল, ছাতিয়াইন, মাধবপুরসহ পুরো হবিগঞ্জ।
দুর্গোৎসবের চিরন্তন আহ্বান হোক—অশুভের বিনাশ, শুভের জয়, মানবতার বিকাশ এবং সম্প্রীতির বন্ধনে এক সুন্দর বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন