ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শেষ হয়নি সড়ক সংস্কার

রায়গঞ্জে খোয়া বিছিয়ে লাপাত্তা ঠিকাদার, ধুলো-গর্তে নাকাল মানুষ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ৩:৫৯

টেন্ডারের এক বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা থেকে ভুইয়াগাতী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শেষ হয়নি। প্রায় অর্ধেক কাজ করে তিন কিলোমিটার অংশে খোয়া বিছিয়ে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। খোয়া সরে বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। উড়ছে ধুলাবালি। এতে পথচারী, রোগী, শিক্ষার্থী ও চালকসহ প্রতিদিনের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ অসমতল হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় ধুলাবালিতে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি ঢেকে যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে উপজেলা পরিষদ, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন মানুষ যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা মো. সুলতান মাহমুদ শুভ বলেন, ‘ধুলাবালির কারণে রাস্তার পাশের জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। প্রশাসন ও ঠিকাদার সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও দেখছে না। আগামী সপ্তাহে কাজ শুরু না হলে রাস্তা অবরোধ করে আন্দোলন করা হবে।’

অটোরিকশাচালক মো. শাহজালাল ও আব্দুস সালাম বলেন, ‘অর্ধেক কাজ ফেলে রেখে ঠিকাদারসহ সংশ্লিষ্টরা উধাও। ধুলা ও খানাখন্দে গাড়ি চালানো কঠিন। রোগী ও শিশুদের নিয়েও চলাচল করা যায় না।’

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, ‘রাস্তাটির অবস্থা খুবই নাজুক।’ ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি বিস্তারিত জেনে জানানো হবে।’ তবে পরে আর তথ্য জানাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, ‘কাজটি উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে হচ্ছে। কোথায় সমস্যা হয়েছে, তারা বলতে পারবেন। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত সংস্কারকাজ শেষ করতে বলব।’

এলাকাবাসীর দাবি, দ্রুত কাজ শুরু করে সড়কটি চলাচলের উপযোগী করা হোক এবং কাজ বন্ধ থাকার কারণ খতিয়ে দেখা হোক।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ