ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ৩:৫৯

 নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীদের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কালচারাল অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন এবং কুড়িগ্রাম জেলা জাসাসের সভাপতি জাকি মোঃ আহসান হাবীব সজীব।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সংগীত, গজল ও হামদ-নাতের প্রশিক্ষক ইমামুর রশিদ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গসংগীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া অভিনয়, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী জাদিদ ইমতিয়াজ আহমেদ। নৃত্য বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন কুড়িগ্রাম জেলার নৃত্যশিল্পী ও প্রশিক্ষক আতিক হাসান।
তিন দিনব্যাপী এ প্রস্তুতিমূলক কর্মশালায় মোট ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে অভিনয়ে ৬ জন, নজরুল সংগীতে ৬ জন, নৃত্যে ৬ জন, কবিতা আবৃত্তিতে ১২ জন, উপস্থিত বক্তৃতায় ৫ জন, হামদ-নাতে ৬ জন এবং ইসলামী গজলে ৬ জন প্রশিক্ষণার্থী রয়েছে।

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীদের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তোলাই এ কর্মশালার মূল লক্ষ্য। অভিজ্ঞ প্রশিক্ষকদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিষয়ে অনুশীলন ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছে।

সাংস্কৃতিক চর্চার বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন