ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার, তিনজনকে জরিমানা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২২-১০-২০২৬ দুপুর ৪:০

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে ও চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিনজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৭৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২১ অক্টোবর)আনুমানিক সকাল ৮ টা থেকে বিকেল ৩ পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার মুজিবনগর, উদয়পুর ও জাহেরপুর গ্রামের পাশের হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাহেরপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪০), জাহের আলীর ছেলে মো. জাকির হোসেন (৩৮) এবং মমিননগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (২৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অলিদুজ্জামান পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে হাওরে অভিযান চালান। এ সময় ফসল রক্ষা বাঁধ কেটে ও চলাচলের রাস্তা বন্ধ করে মাছ শিকারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পাশাপাশি প্রায় ৭৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ আদায়ের পর জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন