ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২২-১০-২০২৬ বিকাল ৫:৬

জামালপুরের বকশীগঞ্জে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে নিষেধ করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ একই পরিবারের সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় নূর ইসলাম নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত দুজন ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুগ্রাম গ্রামের আব্দুর রশিদের পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহ আলমের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নূর ইসলামসহ আব্দুর রশিদের পরিবারের সদস্যরা নিজেদের মরিচখেতে পানি দিচ্ছিলেন। এ সময় শাহ আলমের স্ত্রী সেখানে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। ভিডিও ধারণ করতে নিষেধ করায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলমের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রশিদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আব্দুর রশিদের পরিবারের সাতজন আহত হন। তাঁদের মধ্যে চারজন গুরুতর আহত হলে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহতদের ময়মনসিংহে রেফার্ড করা হয়। বর্তমানে গুরুতর আহত রুস্তম আলী (৩৫) ও আলমাস আলী (৩৫) ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নূর ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—শাহ আলম, সোনা মিয়া, আকরাম হোসেন, আমজাদ আলী, হযরত আলী, রাজা মিয়া, আক্তার হোসেন, আব্দুল্লাহ, শাকিল মিয়া, বাবু মিয়া, ফকির আলী, আকিত মিয়া, হুনুয়া বেগম, শাহানা বেগম ও ধুলি বেগম।

মামলার বাদী আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, হামলাকারীরা একই সময়ে মরিচখেতে প্রবেশ করে মরিচের চারা ভেঙে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে খুন-জখমের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত