দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের সামনে সমাবেশ ও র্যালির আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগের দাউদকান্দি জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. ফারুক হোসেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুউদ্দিন, দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এশরাদ হুসাইন, এপিআই মতিন সৈকত, নিসচার সাধারণ সম্পাদক মো. আবুল হাসান ফারুক এবং পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শেলিনা আক্তারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং দক্ষ চালক তৈরি করা জরুরি।
তারা আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, সড়কের অব্যবস্থাপনা দূর করা এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব।
বক্তারা জানান, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ নামে সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করেন। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালের ৫ জুন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৮ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও পরিবহন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড