ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মিছিলটি হয় বলে যানা গেছে। প্রায় ৩৮ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জনকে মিছিল করতে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি কে।
ভিডিওতে থাকা ব্যানারে শেখ হাসিনা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কথিত 'ক্যাঙ্গারু কোর্টের' রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়।
মিছিলের সময় অংশগ্রহণকারীদের হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'চলছে লড়াই, চলবে', 'শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন' ও জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
মিছিলের আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে জাকারিয়া হোসেন অমি বলেন, 'আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবো।
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড