ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২২-১০-২০২৬ বিকাল ৫:২৬

নড়াইলের কালিয়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কালিয়া কওমী মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি শরীফ শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর নানা মো. ইদ্রিস শেখ (৬৩) গত ২১ অক্টোবর কালিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশু কওমি মহিলা মাদ্রাসার দ্বিতীয় জামাতের আবাসিক ছাত্রী। গত ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোক পাঠিয়ে তাকে পার্শ্ববর্তী  মহিলা মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ডেকে নেন। সেখানে তার সঙ্গে আরেকটি মেয়েকে নেওয়া হলে ওই মেয়েকে পানি কিনতে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ফরহানার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ সময় দুজন লোক কক্ষে ঢুকে পড়লে অভিযুক্ত ব্যক্তি ফরহানাকে কাউকে ঘটনাটি জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে বাড়িতে ফিরে ফরহানা তার নানাকে বিষয়টি জানালে থানায় অভিযোগ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে ও একাধিকবার এ ধরনের গটনা ঘটিয়েছেন ওই মুফতি শহিদুল্লাহ। কিন্তু প্রভাবশালী মহলকে ম্যানেজ করে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার কুকর্ম। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। 

অভিযুক্ত মুফতি শরীফ শহিদুল্লাহ বলেন, এটা সম্পূর্ণ যড়যন্ত্র।  তবে অভিযোগকারী আমাদের সাথে বসতে সম্মতি প্রকাশ করেছেন।অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রীস আলী বলেন, সঠিক ভাবে তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এমএসএম / এমএসএম

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত