কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে পৈতৃক জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে। বিজ্ঞ আদালতের জারীকৃত ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বিরোধপূর্ণ জমিতে পাকা ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমির দখল ও সীমানা নিয়ে বিরোধের জেরে বাদি ফজলুল করিম কক্সবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- এম.আর ৬২৯/২০২৬) দায়ের করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। তবে বাদির অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে তাঁর আপন ভাই বিবাদী মোহাম্মদ কবির ও তাঁর সহযোগীরা নির্মাণকাজ অব্যাহত রেখেছেন এবং বাদিকে গালিগালাজসহ প্রকাশ্যে হত্যা ও লাশ গুমের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় ফজলুল করিম গত ২২ সেপ্টেম্বর মোহাম্মদ কবির, মো. বাদশা, নুরুল আলম ও মো. ছোটনকে অভিযুক্ত করে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৯৬) করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে বিবাদী কবিরের একটি পাকা ভবন নির্মাণাধীন রয়েছে এবং সেখানে ছাদ ঢালাইয়ের কাজের জন্য বালু, ইটসহ যাবতীয় নির্মাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে।
ভুক্তভোগী ফজলুল করিম অভিযোগ করেন, ‘বিবাদী আপন ভাই হয়েও আমাদের পৈতৃক জমি জোরপূর্বক দখল করে পাকা ঘর তুলছে। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দফাদার জহরলাল ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম প্রকাশ বালু শমশুকে অনৈতিক সুবিধা দিয়ে আমাদের আপন সহোদর মাহমুদুল করিমকে বাদ দিয়ে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করা হয়। পরবর্তীতে সেই ভুয়া ওয়ারিশ সনদের ওপর ভিত্তি করে তারা ভুয়া নামজারি খতিয়ান ও দলিল তৈরি করে আমাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার পাঁয়তারা করছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে এবং এখন সপরিবারে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী মোহাম্মদ কবির দাবি করেন, তিনি পারিবারিক মৌখিক বণ্টন অনুযায়ী নিজের প্রাপ্ত অংশে ঘর তুলছেন। মামলা হওয়ার কারণে কাজ বন্ধ থাকায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভুয়া ওয়ারিশ সনদের বিষয়ে তিনি বলেন, ভুলবশত এটি হয়েছে, যা ইউনিয়ন পরিষদ করেছে এবং এতে তাঁর কোনো হাত নেই।
এ বিষয়ে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও দফাদারের তদন্তের ভিত্তিতে ওয়ারিশ সনদটি দেওয়া হয়েছিল। তবে মাহমুদুল করিম চট্টগ্রাম শহরে থাকায় কবির তথ্য গোপন ও চাতুরীর আশ্রয় নিয়ে আপন ভাইকে বাদ দিয়েছেন বলে পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রবাল সিনহা জানান, আদালতের ১৪৪ ধারার নির্দেশনা এবং থানায় দায়েরকৃত জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ফজলুল করিমের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিবাদী পক্ষকে আদালতের নির্দেশ ও দেশের আইন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড