ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড


লালমনিরহাট (সদর) প্রতিনিধি photo লালমনিরহাট (সদর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২৬ বিকাল ৫:৪৫

অনুমতি ও ভাড়ার অর্থ পরিশোধের পর শেষ মুহূর্তে প্রশাসনিক কারণ দেখিয়ে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারির অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা দেওয়ায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের লালমনিরহাট সদর উপজেলার শাখার সভাপতি জহুরুল হক সাক্ষরিত প্রেস রিলিসটি  পক্ষে পাঠ করেন উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি: নং বি-২২০৯) একটি নিবন্ধিত ও সম্পূর্ণ অরাজনৈতিক কল্যাণমূলক সংগঠন। নির্মাণ শ্রমিকদের স্বার্থ রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ শ্রমিকদের সহায়তায় সংগঠনটি কাজ করে আসছে।

আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত পরিচিতি সভা, আলোচনা ও দোয়া মাহফিলের জন্য গত ১৩ অক্টোবর নির্ধারিত ফি প্রদান করে জেলা পরিষদ মিলনায়তন বুকিং করা হয় (রশিদ নং- ৮৫৬)। একই সাথে সার্বিক নিরাপত্তার বিষয়ে অবগতির জন্য জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ করে জেলা পরিষদ মিলনায়তন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন থেকে সভাটি না করার নির্দেশ দেওয়া হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সব প্রস্তুতি শেষ হওয়ার পর শেষ মুহূর্তে এভাবে অরাজনৈতিক একটি সংগঠনের সভা বন্ধ করে দেওয়া মেহনতি শ্রমিকদের অধিকার অবমাননার শামিল। জেলা জুড়ে দূর-দূরান্ত থেকে আসা সদস্যদের কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক।

এ বিষয়ে মন্তব্য পেতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন(পুরাতন) কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। তবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ বলেন, গোয়েন্দা তথ্য ছিলো একই স্থানে অন্য একটি পক্ষেরও সমাগম হতে পারে এবং গোলযোগের সৃষ্টি হতে পারে এমন তথ্য ছিলো। এজন্যই আইন অনুযায়ী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাটের নেতৃবৃন্দকে সমাবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশের নিকট পূর্ব অনুমতিও নেয় বলে দাবি করেন তিনি।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়