ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
নওগাঁর ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে ঢাক-ঢোলের তালে তালে নাচ-গান আর নানান আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদ্যাপন করা হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে উপজেলার খেলনা ফুটবল মাঠে গোপীরামপুর উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসির আয়োজনে ২১তম ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের উৎসবস্থল পরিণত হয় আনন্দ-উচ্ছাসের মিলনমেলায়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ধারন করে আয়োজিত এ কারাম উৎসবে মেতে ওঠেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ সময় খেলনা কারাম উৎসব কমিটির সভাপতি রুবেল টপ্প্যুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।
এ সময় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল প্রমুখ। শেষে কারাম উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Aminur / Aminur
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭