মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ
কুষ্টিয়ার ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ এর দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে থানায় যোগদানের পর এক মাস কাল অতিবাহিত না হতেই তিনি তাঁর পেশাদারিত্বের এক দারুণ স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে তাঁর আপোষহীন ভূমিকা এবং কর্মতৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ডিবি পুলিশ থেকে এসে ভেড়ামারা থানার দায়িত্ব নেওয়া মোহাম্মদ শামীম শেখের জন্য শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। তাঁর যোগদানের পূর্বে এলাকায় কিশোর গ্যাংয়ের আচমকা উত্থান এবং তাদের হামলায় এক ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক বিশৃঙ্খলা যখন কিছুটা উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছিল, ঠিক তখনই দায়িত্ব নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন নবাগত ওসি।
গত ২০ দিনের বেশি সময়ের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ১৭ জন মাদক কারবারি এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়া, কিশোর গ্যাং দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্যাং কালচারের মূলোৎপাটনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ধর্মীয় উৎসব বিশেষ করে এ মাসে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব এর ১২ টি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করনের মাধ্যমে এ বছরে কোন রূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হওয়াসহ চুরি ও দস্যুতার মত ফৌজদারী অপরাধ দমনে অত্র থানা পুলিশের কার্যকর ভূমিকায় শান্তিকামী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অপরাধ দমনের পাশাপাশি মানবিক পুলিশিংয়েও অনন্য নজির স্থাপন করেছেন ওসি শামীম শেখ। পারিবারিক কলহের জেরে রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া এক মা ও তাঁর দুই সন্তানকে তাৎক্ষণিক ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে অক্ষত উদ্ধার করেন তিনি। এছাড়া ওসির তাৎক্ষণিক ও দূরদর্শী উদ্যোগ গ্রহণের ফলে নিখোঁজ হওয়া তিন শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আর সেই সাথে অপহৃত দু'জন ভিকটিমকে উদ্ধার করে দায়িত্বশীলতার উদাহরণ রাখেন তিনি। দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই এমন সাফল্যে এলাকায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ বলেন, "আমরা ভেড়ামারা উপজেলাকে অপরাধমুক্ত ও শান্তিকামী মানুষের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও জানান, গুরুতর অপরাধ প্রতিরোধে সক্রিয় পুলিশি ব্যবস্থা, অভিযোগ পাওয়ার পর দ্রুত কার্যত ব্যবস্থা নেয়া, যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা রক্ষা, তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে মানবাধিকার সমুন্নত রাখা এবং পুলিশ সদস্যদের নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এই ধারা বজায় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি