ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয়: রাশেদ খাঁন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ৪:২৭

টঙ্গীর মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে চুমু দেওয়ার অভিযোগ এবং পরবর্তী সময়ে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, এমনকি একজন রাজনৈতিক নেতারও কাজ নয়।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে শিশুদের নিরাপত্তা, মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং রাজনৈতিক নেতাদের আচরণ নিয়েও কথা বলেন তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, এমনকি একজন রাজনৈতিক নেতারও কাজ নয়।

টঙ্গীর মাদরাসায় সাত বছর বয়সী শিশুকে চুমু দেওয়ার অভিযোগ এবং পরবর্তী সময়ে শিশুটির বাবার অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঘটনাটি সামনে আসার পর অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ মাদরাসাশিক্ষার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থার ওপর চাপানো উচিত নয়।

শিশুটির বাবাও তার বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন বলে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, দেশের মাদ্রাসা শিক্ষকেরা এ ধরনের ঘটনার প্রতিকার খুঁজে বের করতে উদ্যোগী হবেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তিনি লেখেন, প্রতিটি বাবা-মায়ের কাছে সন্তান পবিত্র আমানত। সেই সন্তানের প্রতি কেউ কুনজর দিলে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের ঘটনায় দায়িত্বশীল আচরণ ও সচেতনতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

নিজের পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। ওই নেতা হয়তো শিশু বা অন্য কারো প্রতি স্বাভাবিক স্নেহ-ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই এমন আচরণ করেন।

তিনি আরও বলেন, কোনো নেতার আচরণে প্রভাবিত হয়ে অন্য কেউ একই ধরনের আচরণ করতে পারেন। আবার সুযোগসন্ধানী কেউ শিশুদের প্রতি অসৎ উদ্দেশ্য নিয়েও এমন আচরণ করতে পারে। টঙ্গীর ঘটনাকে এ ধরনের আচরণের পরিণতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ওই রাজনৈতিক নেতা নেতিবাচক উদ্দেশ্যে চুমু দেন, এমন দাবি করছেন বলে জানান রাশেদ খাঁন। তবে বর্তমান সামাজিক বাস্তবতায় শিশু কিংবা অন্য কারো প্রতি এ ধরনের আচরণ বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

টঙ্গীর ঘটনার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান নেতাও নিজের আচরণ সংশোধনের বিষয়টি বিবেচনা করবেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

 

Aminur / Aminur

চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয়: রাশেদ খাঁন

ইতিহাস বদলানো যাবে না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক: মীর শাহে আলম

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা