ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সিলেট ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ কে এই আনোয়ারের 


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:১০
রোগী ও স্বজনদের জিম্মি করে চাঁদাবাজি, নেপথ্যে সংঘবদ্ধ দালাল ও চোর চক্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ জিম্মিদশার সৃষ্টি হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা হাসপাতালে অবস্থান নিয়ে এই চক্রটি সাধারণ রোগী, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের পরিচয় ব্যবহার করে ওই ভুয়া সাংবাদিক সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করেন। রোগীদের সহায়তার নামে বা আন্দোলনের কথা বলে বিভিন্ন স্থান থেকে ওঠা অনুদান ও সাহয্যের বড় একটি অংশ এই চক্রের পকেটে যায়। ক্যাম্প ইনচার্জ আনোয়ারের প্রশাসনিক ছত্রছায়ায় কথিত ওই সাংবাদিক পুরো হাসপাতাল চত্বরকে নিজের শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন।অভিযোগে প্রকাশ, সিলেট বিভাগের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মালামাল লক্ষ্য করে একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, এই চোর চক্রটি সরাসরি কথিত ওই সাংবাদিক ও পুলিশ ক্যাম্পের ইনচার্জের অধীনে পরিচালিত হয়। হাসপাতালে আসা মাত্রই সুযোগ বুঝে রোগীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় চক্রটির সদস্যরা। গ্রামের সহজ-সরল রোগীরা চিকিৎসা শেষে বা জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে গেলে অন্য এক ভোগান্তির মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের ভেতরের ও বাইরের একটি সক্রিয় দালাল চক্র রোগীদের নির্দিষ্ট কিছু ফার্মেসিতে নিয়ে যেতে বাধ্য করে। সেখানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে দালাল চক্রটি তাদের কমিশন হাতিয়ে নিচ্ছে, যার একটি বড় অংশ পৌছে যায় ওই সিন্ডিকেটের হাতে। শুধু রোগী কিংবা স্বজনরাই নন, ওসমানী মেডিকেল চত্বর ও এর আশপাশের ছোট-বড় দোকানপাটও এই সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাচ্ছে না। পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের ক্ষমতার ভয় দেখিয়ে ওই ভুয়া সাংবাদিক প্রতিনিয়ত দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়। হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা জানান, চিকিৎসার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই সরকারি হাসপাতালে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভুয়া সাংবাদিকদের জিম্মিদশায় তারা অতিষ্ঠ।এই বিষয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার সকল অভিযোগ বলে মিথ্যা বলে দাবি করেন।এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে এই সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও ভুয়া সাংবাদিকসহ চোর-দালাল চক্রকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
 

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন