পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু :নির্যাতনের অভিযোগ পরিবারের, আত্মহত্যাচেষ্টার ভিডিও পাওয়ার দাবি পুলিশের
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুর নূর সিফাতের (২২) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছে তাঁর পরিবার। অন্যদিকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিমান করে আত্মহত্যার চেষ্টা করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ঘটনায় গৃহবধূকে উদ্ধারের সময়কার একটি ভিডিও সামনে এসেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় শাশুড়ি রিজিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত সিফাতুর নূর চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার আহমদ নূর ও জুহিনুর আক্তারের মেয়ে। তাঁর স্বামী মোহাম্মদ তারেক (২৬) পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরার ইলিয়াস খাঁবাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ জুন তাঁদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে চলে যান। মৃত্যুর সময় সিফাতুর নূর তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
নিহতের মা জুহিনুর আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শাশুড়ি রিজিয়া বেগম শারীরিকভাবে নির্যাতন করতেন। পাশাপাশি বিদেশে থাকা স্বামীও তাঁকে মানসিকভাবে নির্যাতন করতেন বলে দাবি করেন তিনি।
জুহিনুর আক্তার জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে নাশতা নিয়ে যান তিনি। নাশতার পরিমাণ কম হওয়ার অভিযোগ তুলে তাঁকে গালিগালাজ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে দুবাই থেকে মেয়ের স্বামী ফোন করে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেয়েকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি অবস্থায় দেখতে পান তিনি। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর দুপুরে সিফাতুর নূরের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে শ্বশুরবাড়ির পক্ষের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, শাশুড়ির সঙ্গে অভিমান করে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন সিফাতুর নূর। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে।
এদিকে, গৃহবধূকে উদ্ধারের সময়কার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। উদ্ধারকাজে অংশ নেওয়া প্রতিবেশী রাফি জানান, সিফাতুর নূর কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন—এমন খবর পেয়ে তাঁরা সেখানে যান। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গৃহবধূর আত্মহত্যাচেষ্টার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস