কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নবাগত সদস্য, কুড়িগ্রামের কৃতি সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব। আজ শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ স্থানীয় কর্মরত সাংবাদিকেরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী রূপম রাজ্জাককে অভিনন্দন জানান এবং জাতীয় বার্তা সংস্থায় কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করায় সন্তোষ প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) গুরুত্ব ও বিভিন্ন আধুনিক দিক তুলে ধরেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই সংবাদমাধ্যমকে আরও গণমুখী ও বিশ্বস্ত করে তোলা সম্ভব।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস