ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশু সোহানার পাশে নরসিংদীর ডিসি


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:১৪

জন্মদাতা বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত সাত বছরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁড়িয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। শিশুটির চিকিৎসা, নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে শিশুটির বাবা-মায়ের সন্ধান, জন্মনিবন্ধন সম্পন্ন করা এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার কার্যক্রমও চলছে।

শনিবার নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় শিশু সোহানাকে দেখতে যান জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় তিনি শিশুটির শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তার প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির বাবা-মাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে সরকারি শিশু পরিবারে তার নিরাপদ আশ্রয় নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

সাত বছরের সোহানা জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন। সে ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না। অভিযোগ রয়েছে, তার বাবা-মা তাকে ফেলে চলে গেছেন। যে বয়সে বাবা-মায়ের স্নেহ-ভালোবাসায় তার বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে মোকাবিলা করতে হচ্ছে অবহেলা, অনিশ্চয়তা ও অসহায়ত্বের কঠিন বাস্তবতা। শিশুটির এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আম্বিয়া বেগম নামের এক বৃদ্ধা। নিজেরই দুবেলা খাবার জোগাড় করা কঠিন হলেও ভিক্ষা করে পাওয়া সামান্য অর্থ থেকে সোহানার মুখে খাবার তুলে দেন তিনি। দীর্ঘদিন ধরে নিজের সীমিত সামর্থ্য নিয়েই শিশুটিকে আগলে রেখেছেন এই বৃদ্ধা।

রক্তের সম্পর্ক কিংবা আর্থিক সামর্থ্য না থাকলেও শিশু সোহানার প্রতি আম্বিয়া বেগমের নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁর এই অসাধারণ মানবিক ভূমিকার প্রশংসা করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। শিশুটির প্রতি দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ ভালোবাসার জন্য তিনি আম্বিয়া বেগমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক বলেন, “একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার। কিন্তু সেই আশ্রয়ই যখন হারিয়ে যায়, তখন শিশুটির হাত ধরে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”

জেলা প্রশাসক আরও জানান, সোহানার চিকিৎসা, নিরাপত্তা, পরিচর্যা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসন পাশে থাকবে। একটি শিশুর আপনজন তাকে ছেড়ে গেলেও রাষ্ট্র যেন তাকে অসহায় অবস্থায় ফেলে না রাখে—এমন মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই শিশুটির কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি শিশুর নিরাপদ আশ্রয়ে বেড়ে ওঠা, ভালোবাসা পাওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগ শিশু সোহানার জীবনে নতুন আশার আলো জ্বালাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন