ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:১৫

 ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি পাটের গুদাম ও একটি কাঁচামালের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর সন্ধ্যায় ফলিয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের পাটের গুদাম ও কাঁচামালের আড়তে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে আলফাডাঙ্গা ও পার্শ্ববর্তী বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে মাসুদ মণ্ডলের ৭০০ মণ, পবন বেগের দুটি দোকানের ১ হাজার ৫০০ মণ, ফিরোজ মেম্বারের ৫০০ মণ, হাদী মণ্ডলের ৪০০ মণ, ইমরুলের ২০০ মণ এবং জুয়েলের ২০০ মণ পাট পুড়ে গেছে। এ ছাড়া কালাম নামে এক কাঁচামালের আড়তদারের ২ গাড়ি আলু আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পাটের মৌসুমকে কেন্দ্র করে গুদামগুলোতে বিপুল পরিমাণ পাট ও অন্যান্য পণ্য মজুত করা হয়েছিল। হঠাৎ আগুনে তাদের দীর্ঘদিনের ব্যবসা ও পুঁজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল সারোয়ার পরিদর্শন করেন। 
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের আরও অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন