ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ১:১৬

দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার 'ভুতের মোড়' থেকে দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৬০,২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে 'ভুতের মোড়' এবং দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' এলাকায় জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন -এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন