পাখির কলকাকলিতে মুখর চলনবিল
শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় । জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে নানা প্রজাতির অতিথি পাখি। পাখির কলকাকলি আর জলরাশির মিতালিতে বদলে গেছে বিলের চিরচেনা দৃশ্যপট। তবে প্রকৃতির এই সৌন্দর্য রক্ষায় এখনো বড় চ্যালেঞ্জ অবৈধ পাখি শিকার।
কাকডাকা ভোর থেকেই তাদের ওড়াউড়ি আর কোলাহলে মুখর থাকছে এই বিল। সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক আর নাম না জানা হাজারো শীতের অতিথি পাখির নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো, ঋষি বকের ধ্যানমগ্ন চিত্র-যে কোনো মানুষের মনে আনন্দ দেয়। বিলের অল্প পানিতে ডুব দিয়ে মাছ ধরে খাওয়ার দৃশ্যপট যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে। এতে পুরো চলনবিল পাখিদের মিলনমেলায় পরিণত হয়েছে। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। এরই মধ্যে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে চলনবিল। জলরাশি আর সবুজ প্রকৃতির মাঝে ঝাঁকে ঝাঁকে পাখির উড়াউড়ি তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দাসহ প্রকৃতিপ্রেমীরা।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, প্রতিবছরের মতো এবারও শীতের আগমনে দেশের বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। চলনবিলেও দেখা মিলছে সাদাবক, বালিহাঁস, পানকৌড়ি, কাঁদাখোঁচা, ডাহুক,শামকৈল, রাতচোরাসহ বিভিন্ন প্রজাতির পাখির। খাবারের সন্ধানে কখনো পানিতে, কখনো বিলের তীরে বিচরণ করছে তারা।তবে জলাভূমি সংকোচন, পানির স্বল্পতা ও অবৈধ শিকার পাখিদের নিরাপদ বিচরণে বাধা হয়ে দাঁড়িয়েছে।
অতিথি পাখি রক্ষায় কাজ করছে পরিবেশবাদী সংগঠনগুলো। পাশাপাশি অবৈধ শিকার বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। তবে শুধু অভিযান নয়, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করার দাবি পরিবেশকর্মীদের।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে পাখি শিকার করলে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস