ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সাধারণ ডায়েরির (জিডি) প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিন্যাগাড়ী গ্রামের বাসিন্দারা।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. আলামিন, সাবিরুল ইসলাম, মইনুল ইসলাম ও আমজাদ হোসেনসহ গ্রামবাসী জানান, আব্দুল হালিম নামের এক ব্যক্তি গত ৫ আগস্ট ঘোড়াঘাট থানায় তাঁদের চারজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২১৭) করেন। ওই জিডিতে তাঁদের বিরুদ্ধে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তাঁরা দাবি করেন, মূলত জমিজমা ও পুকুরের মাছ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হলেও জিডিতে উল্লিখিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাদীর দাবি অনুযায়ী উল্লিখিত স্থানে কোনো পুকুরের অস্তিত্ব নেই, বরং সেটি একটি পরিত্যক্ত নিচু গর্ত মাত্র। এছাড়া বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে বলে জিডিতে যে তথ্য দেওয়া হয়েছে, তাও সঠিক নয়।
সংবাদ সম্মেলনে গ্রামবাসী আরও অভিযোগ করেন, অভিযুক্ত আব্দুল হালিম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর এসব অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তিনি গ্রামবাসীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করার হীন উদ্দেশ্যে এই পরিকল্পিত জিডি দায়ের করেছেন।
ভুক্তভোগীরা জানান, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি জানাচ্ছেন। একতরফা বক্তব্যের ওপর নির্ভর না করে নথিপত্র ও প্রমাণাদি যাচাইয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে হয়রানিমুক্ত পরিবেশ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস