ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ২:১৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কেন্দ্র পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি করে অর্থ দাবি, চাকরিচ্যুতির ভয়ভীতি প্রদর্শন এবং ব্যাংক হিসাব লক করে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার সহজ কোরআন শিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মকর্তাদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, কেন্দ্র পরিদর্শনের অজুহাতে বিভিন্ন ত্রুটি ধরে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অনৈতিক দাবি পূরণ না করলে কেন্দ্র বাতিল, চাকরিচ্যুতি এবং প্রশাসনিক জটিলতায় ফেলার ভয় দেখানো হয়। এমনকি বেতন তোলার সময়ে ব্যাংক হিসাব আটকে দিয়ে পরে তা সচলের নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাচাচড়া কেন্দ্রীয় জামে মসজিদের শিক্ষক হাফেজ মো. শাহজাহান। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলেও ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন তাঁর কাছে অনৈতিক অর্থ দাবি করে আসছিলেন। দাবি না মানায় তাঁর প্রতি ক্ষিপ্ত আচরণ করা হয়। পরবর্তীতে গত ৭ অক্টোবর বকেয়াসহ তিন মাসের সম্মানী ১৮ হাজার ৮০০ টাকা ব্যাংক থেকে তুললে জাহাঙ্গীর হোসেন চাকরিচ্যুতির হুমকি দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। শেষ পর্যন্ত চাকরি হারানোর ভয়ে তিনি বাধ্য হয়ে তাঁর হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

সানকিভাঙ্গা কেন্দ্রের শিক্ষক আব্দুল জব্বার অভিযোগ করেন, একদিন সকাল ৮টা ৫১ মিনিটে সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন ও মডেল কেয়ারটেকার আরিফ কেন্দ্রে গিয়ে আগে ছুটি দেওয়ার অজুহাতে তাঁকে অফিসে তলব করেন। অফিসে গেলে তাঁর চাকরি থাকবে না বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ব্যাংকে তাঁর বেতন এলে তুলতে গিয়ে দেখেন হিসাব লক করে রাখা হয়েছে। পরে অফিসে যোগাযোগ করলে হিসাব খুলে দেওয়ার বিনিময়ে প্রথমে ১৫ হাজার ও পরে দর-কষাকষিতে ১০ হাজার টাকা দাবি করা হয়। শিক্ষকদের অর্থ দাবির বিষয়ে কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জানান শিক্ষকেরা।

এদিকে বিধবা কোটায় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেলাই মেশিন পাওয়া এক নারীকে মোবাইল ফোনে দিনের পর দিন অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থার ভারপ্রাপ্ত কেয়ারটেকার ওমর ফারুকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে সামাজিক সালিসের মাধ্যমে তাঁকে সতর্ক করা হয়। এ ছাড়া অনিয়মের এসব তথ্য ধামাচাপা দিতে গণমাধ্যমকর্মীদের সরাসরি অর্থের বিনিময়ে প্রতিবেদন প্রকাশ না করার প্রস্তাব দেন তিনি।

স্থানীয় আলেম সমাজ ক্ষোভ প্রকাশ করে জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের আওতায় পরিচালিত কোরআন শিক্ষা প্রকল্পের শিক্ষকদের সামান্য সম্মানী থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি কোনো শিক্ষকের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করিনি এবং কাউকে কোনো ভয়ভীতিও দেখাইনি।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান জানান, লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন

কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন

রাণীনগরে ​৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু

কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন