বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিহার পরিচালনা কমিটির আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিদর্শন স্থবির ও প্রিয়দর্শন ভিক্ষু।
এ সময় উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ চাকমা, সাধারণ সম্পাদক হরিলাল চাকমা, অর্থ সম্পাদক জ্ঞানলাল চাকমা এবং হিজাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় চাকমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ক সুনিতিময় চাকমা, রঞ্জন চাকমাসহ শত শত পুণ্যার্থী।
অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা ধরনের দান ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এবং একইভাবে উপজেলার অন্যান্য বৌদ্ধ বিহারগুলোতে উদযাপন করা হয়।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস