ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়ায় মাদকবিরোধী পুলিশি অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে এক দম্পতিকে মারধর, গৃহবধূর শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রশান্ত কুমার কার্তিক (২৮) বাদী হয়ে গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দক্ষিণ নয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রশান্ত কুমারের বাড়ি সংলগ্ন স্থান থেকে মাদকসহ এক ক্রেতাকে আটক করে। এ ঘটনার পর থেকেই পুলিশকে তথ্য দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় একটি পক্ষ প্রশান্তকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এর আগের দিন একই বিরোধের জেরে তাঁর বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন শনিবার সকাল সাড়ে আটটার দিকে চন্দন রবিদাস, আরতী রানী রবিদাস, পূর্ণিমা রানী ও সন্তোষ রবিদাস লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে প্রশান্তের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা প্রশান্তের স্ত্রী পপি রানীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পপি রানী প্রতিবাদ করলে তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, মারধর এবং একপর্যায়ে গলা চেপে ধরা হয়। স্ত্রীকে বাঁচাতে প্রশান্ত এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পপি রানীর কানে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক জোড়া সোনার কানপাশা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আহত দম্পতি ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন চন্দন কুমার মারামারির বিষয়টি স্বীকার করলেও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগটি অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার
গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ
ঘোড়াঘাটে মাদক অভিযানের জেরে দম্পতিকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন
ত্রিশালে ইফা সুপারভাইজারের বিরুদ্ধে শিক্ষকদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঘোড়াঘাটে মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদে গ্রামবাসীদের সংবাদ সম্মেলন
কড়া পুলিশি পাহারায় সাঈদী মামলার সাক্ষী মানিক পশারীর দাফন সম্পন্ন
রাণীনগরে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী কুজাইল মেলা শুরু
কুরিয়ার সার্ভিসে ঘুষের টাকা লেনদেন: চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ
পাখির কলকাকলিতে মুখর চলনবিল
নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস