অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি: প্রধান আসামি ভেড়া সাইফুল গ্রেপ্তার
সংবাদ সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি, মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের ঘটনায় সাংবাদিকের দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। (২৪ অক্টোবর) শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকতকে (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬), ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সাইফুলকে নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জু বলেন, মামলার এক নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক আবুল হোসাইন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের নির্জন রাস্তায় নিয়ে জিম্মি করা হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
অভিযোগে আরও বলা হয়, ছেড়ে দেওয়ার আগে সাংবাদিককে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।
হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, চার মাস ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন
নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩