ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২৫-১০-২০২৬ দুপুর ৩:৪৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে ০৯টি গরুসহ পিকআপ উদ্ধার ও ৩৪ মামলার আসামি গ্রেফতার 

টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ০৯টি গরুসহ পিকআপ উদ্ধার ও ৩৪ মামলার আসামিকে গ্রেফাতার করে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃতের নাম: মোঃ মিজান (৫০)
২৫ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২.২০ ঘটিকায় মধুপুর (এলেঙ্গা) মহাসড়কে একটি সাদা রঙের মাইক্রোবাস যোগে  ৫/৬ জনের একটি ডাকাত দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কের উপর একটি নীল রঙের গরুবাহী পিকআপ (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) এর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। ডাকাত দল পিকআপে থাকা চারজন ব্যক্তি মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। এসময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ। ডাকাত দলের অন্যান্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব